খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সাংগঠনিক প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
খাগড়াছড়ি প্রতিনিধি-খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সাংগঠনিক প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জুন) বিকালে খাগড়াছড়ি জেলা শিশু একাডেমি সম্মেলন কক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে এ সাংগঠনিক প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ অঞ্চলের সংগঠক অ্যাডভোকেট মনজিলা ঝুমা’র সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, এনসিপি’র অঞ্চল তত্ত্বাবধায়ক ইমন সৈয়দ, দক্ষিণ অঞ্চলের সংগঠক হামজাহ মাহবুব, এনসিপি’র যুব শক্তি কেন্দ্রীয় কমিটির সদস্য হারিছুর রহমান সহ খাগড়াছড়ি জেলায় জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখার সদস্য গণ।
এসময় বক্তারা বলেন, এনসিপি নিরপেক্ষতার ভিত্তিতে দল গঠন করবে। তবে কোনো ফ্যাসিবাদী আওয়ামী সদস্যদের কমিটিতে নেওয়া যাবে না। নিরপেক্ষ্য যোগ্যতার ভিত্তিতে সদস্য বাছাই করা হবে।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































